‘শেখ হাসিনা বিশ্ব দরবারে মানবতার জননী’ -অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত
চান্দিনা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যাই নয় তিনি বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র। রোহিঙ্গা ইস্যুতে তিনি সারা বিশ্বে মানবতার জননী হিসেবে খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে হাড়িখোলা বাসব চক্রবর্তীর পূজা মন্ডপে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশের খ্যাননামা ওই চিকিৎসক আরও বলেন, প্রধানমন্ত্রী একজন জনম দুখিনী নারী এবং জগৎ নন্দিনী। সমস্ত পৃথিবীতে প্রসংশিত হয়েছেন। তার হাতে দেশের প্রতিটি জনগণ নিরাপদ। প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করেন ডা. প্রাণ গোপাল দত্ত।

আগামী নির্বাচনে তিনি আওয়ামীলীগ থেকে মনোনয়ন চাইবেন এবং দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন- আমি দীর্ঘদিন এই এলাকার মানুষের সেবা করে আসছি। নির্বাচিত হলে এখানকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাব।
এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা পরিষ