সকল প্রকার দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে মহাসত্যের ভিত্তিতে জাতীয় এক্য গঠনের আহ্বান ইসলামী সমাজের
প্রেস বিজ্ঞপ্তিঃ
ঐতিহাসিক ১০ মহররম পবিত্র আশুরা এবং ১১ ই মহররম “ইসলামী সমাজ” এর উদ্যোগে- অনুষ্ঠিত ২ দিন ব্যাপী বার্ষিক ইসলামী মাহ্ফিলে ইসলামী সমাজের আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, মানব জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানবাধিকার নিশ্চিত করার এবং আখিরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের লক্ষ্যেই সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ‘ইসলাম’ প্রদান করেছেন। ইসলামে সমাজ ও রাষ্ট্র পরিচালনাসহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয় এটাই মহাসত্য। তিনি বলেন, সুশাসন, ন্যায়বিচার ও সকল মানুষের সকল অধিকার আদায় ও সংরক্ষণে, সকল প্রকার দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা, জঙ্গিতৎপরতা ও বোমাবাজিসহ বিভিন্ন রকম অপতৎপরতার মাধ্যমে মানুষ হত্যাসহ সকল প্রকার মানবতা বিরোধী অপরাধ নির্মূলে মানুষের নয়! সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর এ মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠন করে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে।
কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধিন কুশিয়ারা দারুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন মাঠে জনাব মুহাম্মাদ ইয়াছিনà