,

বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের অংশগ্রহণ নেই বললেই চলে : ইইউ

আজকের কুমিল্লা ডট কম :
October 18, 2017
news-image

 

ডেস্ক রিপোর্ট :

ইউরোপীয় ইউনিয়ন মনে করে, রাজনৈতিক প্রক্রিয়ায় সব দলের অংশগ্রহণ নিশ্চিত করাটা এখনো বাংলাদেশের জন্য অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বিরোধী দল শুধু সংসদের বাইরেই নেই, রাজনৈতিক প্রক্রিয়ায়ও তাদের অংশগ্রহণ নেই বললেই চলে।
ইউরোপীয় কাউন্সিল গত সোমবার বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এসব কথা বলা হয়। প্রতিবেদনের এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এসব সংগঠন সব সময়ই এগুলো বলে আসছে। তারা দেশের উন্নয়নসহ ভালো কাজগুলো দেখে না। তাই এ নিয়ে আর নতুন করে প্রতিক্রিয়া দেওয়ার কিছু নেই।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও চ্যালেঞ্জের জায়গাগুলো চিহ্নিত করা হয়। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ২০১৫-১৭ মেয়াদে হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য।
ওই প্রতিবেদন বলছে, অর্থনীতির ধারাবাহিক উন্নয়নে দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক অগ্রগতি হলেও মানবাধিকার সুরক্ষা সংরক্ষণ ও আইনের শাসন—এ দুটি ক্ষেত্রে উন্নতি নেই। নাজুক নিরাপত্তাব্যবস্থা, গণতান্ত্রিক পরিবেশের সংকোচন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, বিরোধী দল, মানবাধিকারকর্মীদের ওপর নিয়ন্ত্রণমূলক কর্মকাণ্ডসহ লোকজনের নাগরিক ও রাজনৈতিক অধিকারের অব্যাহত অবনতি নিয়ে এখনো ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ রয়েছে।
প্রতিবেদনে ইইউ জানিয়েছে, রাজনৈতিক সংলাপ, জনকূটনীতি, উন্নয়ন সংস্থার কার্যক্রম, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকার সংগঠন ও মানবাধিকারকর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ইইউ নিবিড়ভাবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এতে আরও বলা হয়েছে, বিরোধী দল সংসদের বাইরে এà