,

নাঙ্গলকোটের কর্মচারীকে পিটিয়ে আহত করলেন ইউএনও

আজকের কুমিল্লা ডট কম :
October 20, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ডাক বাংলোর চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দাউদ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মহরম আলী চতুর্থ শ্রেণির একজন কর্মচারী ও ডাক বাংলোর তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত আছেন। আহত মহরম আলী অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে নির্বাহী অফিসার আমাকে তার অফিসে ঢেকে নেন। এসময় তিনি ডাক বাংলোর রুমের অবস্থা সম্পর্কে জানতে চান। তখন আমি বলি আপনি যেভাবে দেখে এসেছেন সেভাবেই রয়েছে বলতেই তিনি চটে যান এবং আমার গায়ে চায়ের কাপ ছুঁড়ে মারলে আমার হাত কেটে যায়। এরপর আমাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। এ ব্যাপারে নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।