হাজীগঞ্জে ওয়ার্ডবয় ও দোকানের কর্মচারী এখন বিশেষজ্ঞ চিকিৎসক ! জনমনে আতংক
সুজন দাস, হাজীগঞ্জ ঃ
চাঁদপুরের হাজীগঞ্জে দুইটি প্রাইভেট হাসপাতাল থেকে গত সপ্তাহে দুইজন ভূয়া বিশেষজ্ঞ চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে। সাধারণ মানুষ উপজেলার প্রতিটি প্রাইভেট হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সনদপত্র যাচাই করার দাবি জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া দুইজনের একজন ওয়ার্ডবয় ও একজন ঔষধের দোকানের কর্মচারী ছিলেন। তাঁরা বিশেষজ্ঞ চিকিৎসক সেজে দেশের বিভিন্ন স্থানে চেম্বার খুলে রোগী দেখতেন। তাঁদের চিকিৎসাপত্রে অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে জানা গেছে। দুই ভূয়া চিকিৎসক গ্রেপ্তার হওয়ার পর অন্যান্য হাসপাতালগুলি থেকে অনেকে গা ডাকা দিয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনার প্রেক্ষাপটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ারুল আজিম উপজেলার বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের কাগজপত্র সংরক্ষনের জন্য লিখিত নির্দেশ দিয়েছেন। নির্দেশনায় স্বাস্থ্য কর্মকর্তা বলেন, গত কয়েকদিন ধরে অত্র উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভূয়া চিকিৎসক ধরা পড়ছে। এই প্রেক্ষিতে সিভিল সার্জন মহোদয়ের নির্দেশে আপনারা হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে কর্মরত চিকিৎসকগনের প্রয়োজনীয় কাগজপত্র ১৫ দিনের মধ্যে সংরক্ষণ করতে হবে। কর্তৃপক্ষ যে কোন সময় চিকিৎসকগনের কাগজপত্র যাচাই করে দেখবে।
হাজীগঞ্জ থানা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর হাজীগঞ্জ পূর্ব বাজারে অবস্থিত সেন্টাল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার থেকে নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ পরিচয়দানকারী ভূয়া বিশেষজ্ঞ চিকিৎসক মো. আকতারুজ্জামানকে পুলিশ গ্রেপ্à¦