বরুড়া বড় কৈয়নী উচ্চ বিদ্যালয়ে ৩ বছর অনুপস্থিত প্রধান শিক্ষক,অনৈতিকভাবে উত্তোলন করছে বেতন-ভাতাদি
এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের বড় কৈয়নী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এনায়েত উল্লাহ কর্মস্থলে অনুপস্থিত থেকে বিগত ৩ বছর যাবত তিনি নিয়মিত বেতন ভাতা উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বিভিন্ন দায়িত্বশীল সুত্র জানায়, বড় কৈয়নী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত উল্লাহ ২০১৫, ১৬ ও ১৭ সালের দীর্ঘ সময় বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজেদা বেগম ও স্কুল কমিটির সভাপতি মোঃ নূরুল্লার সহযোগীতায় দৈনিক হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করে বেতন ভাতা উত্তোলন করে আসছে। এ বিষয়ে কার্যত কোন পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার শাকপুর ইউনিয়নের বড় কৈয়নী গ্রামের কৃতি সন্তান মোঃ মোবারক হোসেন ১৯৯৪ সালে এক একর ৭৭ শতাংশ জমির উপর বড় কৈয়নী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রায় ২০ বছর সুনামের সাথে স্কুলটি পরিচালিত হয়ে আসছিলো। দায়িত্বশীল নাম প্রকাশে অনিচ্