,

সদর দক্ষিনে সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
November 7, 2017
news-image

 

সাকিব আল হেলালঃ

সদর দক্ষিণ উপজেলায় জেএসসি পরীক্ষা শেষে অটোরিক্সাযোগে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় প্রাণ গেল পরীক্ষার্থী সুমাইয়া আক্তার লাইজুর । এ সময় আহত হয়েছে অটোরিক্সার যাত্রী আরো ৫ জন শিক্ষার্থী ।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সদর দক্ষিণ উপজেলার ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়ন সড়কে এ দুঘর্টনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার লাইজু  সদর দক্ষিণ লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয়ের  জে.এস.সি পরীক্ষার্থী ।আহত শিক্ষার্থীদের পরিচয় পাওয়া যায়নি।

সদর দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।