,

নগরীর বাগিচাগাঁওতে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
November 19, 2017
news-image

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় একটি ভবনের ফ্লাট থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) গলা কাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিকের শ্যালক জুম্মনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় বাগিচাগাঁও এলাকায় নতুন চৌধুরীপাড়ার মৃত. আবু তাহের সরকারের মালিকানাধীন একটি ভবনের ফ্লাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানান, মৃত. আবু তাহের সরকারের মালিকানাধীন “সুমন ভিলা” নামের চারতলা ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশের ইউনিটে শনিবার (১৮ নভেম্বর) ৪ জন যুবক ফ্লাট ভাড়া নেন। রবিবার (আজ) বিকেলে তারা ফ্লাটে উঠেন। রাত সাড়ে ৭ টায় ফ্লাটে এক যুবকের রক্তাক্ত মরদেহ খুঁেজ পাওয়া যায়। অপর তিন যুবক পলাতক রয়েছে। তাদের কারোর পরিচয় ভবন মালিকের কাছে নেই।
মৃত. আবু তাহের সরকারের পরিবারের সবাই আমেরিকান প্রবাসি। এই ভবনটি দেখাশুনা করেন মৃত. আবু তাহের সরকারের শ্যালক জুম্মন।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, এই হত্যা রহস্যের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।