,

জাতির এই সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে সর্ব ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে -জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি

আজকের কুমিল্লা ডট কম :
December 4, 2017
news-image

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর :
১৯৭১ সালের ৪ ডিসেম্বর চাঁদপুরের মতলব হানাদার মুক্ত হয়েছিল। ওই সময়ই ৪ ডিসেম্বর মতলব মুক্ত দিবস হিসেবে ঘোষনা করা হয়। এ উপলক্ষে এই প্রথমবারের মতো মতলব উত্তর উপজেলার মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার বিকালে মোহনপুর আলী আহমদ মিয়া বহুমূখী মহাবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় ই-মেইল পত্রের মাধ্যমে অনুষ্ঠানের সাথে একাত্ততা প্রকাশ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর বক্তব্য প্রেরণ করেন। তাঁর বক্তব্যটি যুদ্ধকালীন সাব সেক্টর কমান্ডার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম রব পাঠ করেন। মতলব মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফ