খালেদা জিয়ার মামলার রায় দেখে নির্বাচনের সিদ্ধান্ত নেবে বিএনপি
আজকের কুমিল্লা ডট কম :
December 6, 2017
ডেস্ক রিপোর্ট :
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার আত্মপক্ষ সমর্থনের জবানবন্দি শেষ করেছেন। এখন চলতি মাসের শেষের দিকে তার প্রদত্ত বক্তব্য ৩৪২ ধারায় পরীক্ষা-নিরীক্ষা ও যুক্তিতর্ক সম্পন্ন করার দিনক্ষণ চূড়ান্ত করেছেন আদালত। আগামী মাসের জানুয়ারিতে এই মামলার রায় ঘোষণা হবে বলে আশঙ্কা করছেন বেগম জিয়ার আইনজীবীরা। তারা মামলার গতি ‘অস্বাভাবিক’ বলে অভিযোগ করছেন।
খালেদা জিয়া নিজেও বলেছেন, ‘আমার মামলাগুলোয় যেন রকেটের গতি; পেছন থেকে কেউ যেন তাড়া করছে।’খুব দ্রুত রায় দেওয়ার জন্য ‘অদৃশ্য ইশারা’ কাজ করছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের পরে কাছাকাছি সময়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় হবে। দলের নীতিনির্ধারক পর্যায়ের নেতারা বলছেন, ‘সাজা’ দিয়ে খালেদা জিয়াকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। এই রায়ে বেগম জিয়ার সাজা দেওয়া হলে আগামী নির্বাচনে অংশ গ্রহণ প্রশ্নে নতুন করে ভাববে বিএনপি। সরকার চাচ্ছে বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে একটা সাজার রায়, যাতে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন।
তবে বেগম জিয়াকে ছাড়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি। খালেদা জিয়া নিজেও আশঙ্কা ব্যক্ত করে আদালতে দেওয়া বক্তব্যে বলেছেন,’ অসত্ উদ্দেশ্যে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়া এবং নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে ক্ষমতাসীনরা একটি নীলনকশা প্রণয়ন করছে। আদালতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে সংশয় প্রকাশ করে তিনি এও বলেন, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে ন্যায়বিচার পাওয়া যাবে না।
দলের নেতারা বলেছেন,নির্বাচনে বিএনপি যাবে কি যাবে না তার চূড়ান্ত সিদ্ধান্ত দà¦