গর্ভপাত করানোর ঘটনায় মৃত্যুর পর মারিয়া হাসপাতালের পরিচালকসহ আটক ২
মো. দ্বীন ইসলাম:
মতলব উত্তরে একটি প্রাইভেট ক্লিনিকে অবৈধভাবে গর্ভপাত (এমআর) করানোর ঘটনায় টগি রানী সরকার (৪২) নামে এক রোগীর মৃত্যুর পর লাশ গুম করার চেষ্টা করা হয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ। অবশেষে স্থানীয়দের সহযোগীতায় ওই গৃহবধুর লাশ উদ্ধার করছে থানা পুলিশ। নিহত টগি রানী উপজেলার কলাকান্দা গ্রামের হিন্দুপাড়ার ক্ষিতিশ চন্দ্র সরকারের স্ত্রী। এ ঘটনায় পুরো উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এদিকে ঘটনার আলামত সংরক্ষণে ক্লিনিক তালাবদ্ধ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড় ষাটনল বেড়ীবাঁধ পাশে সেচ ক্যানেলে সোমবার ভোরে পথচারীরা লাশ দেখতে পেয়ে ইউপি সদস্যকে অবগত করেন। এরপর খবর পেয়ে মতলব উত্তর থানার ওসি মো. আনোয়ারুল হক এর নেতৃত্বে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে নিহতের স্বজনরা টগি রানী সরকারের মৃত্যুর খবর পেয়ে থানার সামনে এসে সুষ্ঠু বিচারের দাবীতে আহাজারি কনের ও কান্নায় ভেঙ্গে পড়েন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, নিহত গৃহবধু টগি রানী সরকার গত রোববার সকাল ১১ টায় গর্ভপাত করানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সারাদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। সন্ধায় তার স্বামী ক্ষিতিশ চন্দ্র সরকার ছেঙ্গারচর বাজারস্থ মারিয়া জেনারেল হাসপাতাল ও ডায়াগণষ্টিক সেন্টারে গিয়ে ত