,

বই প্রকাশ করতে একটা মানদন্ড থাকলে পাঠক লেখক উভয়ের ভালো হবে

আজকের কুমিল্লা ডট কম :
February 11, 2018
news-image

ইমরান মাহফুজঃ

বইমেলা প্রাণের মেলা কি-না সেটির একটি স্বতন্ত্র অর্থ দাবি করে। আসলে বই মেলাতে প্রাণ আছে কি-না? তবে এটি একটি চমৎকার উৎসব, যেটি আমরা উদযাপন করি। বই নিয়েও এতো মানুষের উচ্ছ্বাস আর কোথাও নেই। বইমেলায় বই প্রকাশ করতে একটা মানদন্ড থাকলে পাঠক লেখক উভয়ের ভালো হবে। আমাদের মেলায় যেই বইগুলো আসে, তার অধিকাংশ বই মান নিয়ে প্রশ্ন আছে। এটির জন্য বাংলা একাডেমি দায়িত্ব নিতে পারে। আর প্রকাশক সমিতি ও সংস্কৃতি মন্ত্রণালয় মিলে মূল মেলার আয়োজন করতে পারে। তাহলেই মেলার চেহারা পরিবর্তন হয়ে যাবে।

২০১৮ বইমেলায় ঐতিহ্যে (প্যাভিলিয়ন ১৬) থেকে দ্বিতীয় সংস্করণ আসছে আমার দীর্ঘস্থায়ী শোকসভা। প্রথম সংস্করণে বইটি ইতোমধ্যে কবিতা প্রেমিদের কাছে আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বইটি নিয়ে বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি আল মাহমদু বলেন, তরুণদের সঙ্গ আমি বরাবরই পচন্দ করি। আর ইমরানকে চিনি অনেকদিন। প্রায় সে তার কবিতা শোনায়। কবিতার বই ‘দীর্ঘস্থায়ী শোকসভা’ আবচা চোখে প্রচ্ছদ দেখার সুযোগ হলো। ভালো লাগলো। কবিতাগুলোতে নতুন্ব আছে। পরিশ্রম আর সাহিত্যমনে লেগে থাকলে একদিন অনেক দূর যাবে। পশ্চিমবঙ্গের অন্যতম কবি জয় গোস্বামী বলেন ইমরানের ‘দীর্ঘস্থায়ী শোকসভা’ পড়লাম। নামটা বেশ চমৎকার। প্রথম কবিতার বই দিয়ে নতুন কিছু বলার চেষ্টা করছে। পুরোটা পড়লে বিস্তারিত বলা যাবে।

আমি আনন্দের সঙ্গে বলতে চাই আমি ভালো লিখি না, তবে কারো মতো লিখি না। ত্রিচোখে জীবনের সমীকরণে মা মাটি মানুষের সাথে মিশে নিয়েছি নিজেকে। আত্মপরিচয়ের জন্য কাল থেকে কালান্তরের নায়কদের চাপাথাকা জীবন ও কর্মের গল্প জেনে কবিতায় বলেছি। ফলতো প্রথম কবিতার বই ‘দীর্ঘস্থায়ী শোকসভা’ প্রকাশ হবার পর ব্যাপক সাড়া জাগায়।

নতুন ভাবনায় দ্বিতীয় মুদ্রণে মাধ্যমিক সকà