,

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও নাঙ্গলকোট ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

আজকের কুমিল্লা ডট কম :
March 5, 2018
news-image

কামাল হোসেন জনিঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মিশু ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ ।

রবিবার (৪ মার্চ) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নেন।

রবিবার (৪ মার্চ) দুপুর দেড়টায় নাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট বাজারের একটি রেস্টুরেন্টে ঢুকে চায়নিজ কুড়াল দিয়ে ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের অপর গ্রুপ। তারপর আহত সুমনকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া যায়। ঘটনার পর বাজারের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনার জের ধরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মিশুর বাড়িতে হামলা করে আহত ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের নেতাকর্মীরা। এরপর বিকেল ৪ টায় রেলপথ অবরোধ করে রেলপথে অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা । পরে স্থানীয়রা আগুন নিভাতে সহায়তা করে। এরপর বিকেল ৫ টায় থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে রেলপথে অবস্থানরত নেতাকর্মীদের বুঝিয়ে রেলপথ থেকে সরিয়ে আনেন। এছাড়া উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক হুসেইন মোহাম্মদ মনির বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।