,

আজকের কুমিল্লা ও বর্তমান প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
March 13, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
দৈনিক আজকের কুমিল্লা ও সাপ্তাহিক বর্তমান প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বর্ষে পর্দাপণ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯ টায় নগরীর চকবাজারের দৈনিক আজকের কুমিল্লার সেমিনার কক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মুহম্মদ গোলামুর রহমান। এছাড়াও অতিথি হিসেবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফজলে ইলাহী উপস্থিত ছিলেন।

কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরকে ফুল দিয়ে বরণ করে নেন দৈনিক আজকের কুমিল্লার ডেস্ক ইনচার্জ তানজিনা রুমকি এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক মুহম্মদ গোলামুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন চ্যানেল টোয়েন্টি ফোরের কুমিল্লা প্রতিনিধি ও আজকের কুমিল্লার বার্তা সম্পাদক আশিকুর রহমান সোহেল।