,

চৌদ্দগ্রামে সবজি বিক্রেতাকে বিবস্ত্র করে শারিরীক নির্যাতন

আজকের কুমিল্লা ডট কম :
April 2, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

২৭ মার্চ রাত আনুমানিক সাড়ে বারটার সময় সবজি বিক্রেতা জয়নাল আবেদীনকে বাড়ি থেকে মোবাইলে কল এর মাধ্যমে ডাক দিয়ে বাড়ির পাশের খোলা ময়দানে চোখ বেঁধে নিয়ে গিয়ে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীর নাম মো.জয়নাল আবেদীন। সে মাসকরা গ্রামের মো.আবদুল গণির বড় ছেলে। সে পেশায় একজন সবজি বিক্রেতা। স্থানীয় বাজার গুলোতে সবজি বিক্রি করেই সংসার চালাতো। স্থানীয় ও ভূক্তভোগীর পরিবার আরো সূত্রে জানা যায়, ঘটনার নেপথ্যে রয়েছে কিশোর গ্যাং নাজমুল-শাকিল গ্রুপ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নাম প্রকাশ না করার শর্তে একতা বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, নাজমুল-শাকিল গ্রুপ বহুদিন ধরেই বিভিন্ন অপরাধের সাথে যুক্ত। এলাকায় চুরি-ছিনতাই সহ নানা অপরাধ করে বুক ফুলিয়ে চলাফেরা করতো তারা। এদের পেছনে কিছু অসাধু লোকের ছায়া রয়েছে তাই কেউ ভয়ে মুখ খুলছে না। একারণেই তারা বিভিন্ন সময়ে নানা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। এরা চিহিৃত অপরাধি। জয়নালের মত একজন সাধারণ ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতনের ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত ও শঙ্কিত। সকলের নিরাপত্তার কথা ভেবে আইন-শৃঙ্খলাবাহিনী এঘটনায় প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে উপযুক্ত সাজা দিবে এটাই এখন এলাকাবাসীর প্রত্যাশা। জানা যায়, ঘটনার মূল হোতা নাজমুল উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের বিলায়েত হোসেনের ছেলে, শাকিল উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রামের সিরাজ মিয়ার ছেলে এবং সাগর একই গ্রামের পেয়ার আহমদের ছেলে। এছাড়াও তাদের সাথে আরো অজ্ঞাতনামা দশ-বারো জন কিশোর ছিলো। জয়নাল আবেদীন এর বাবার সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন, আমার ছেলের সাথে কারো কোনো শত্রুতা নেই। ঘটন