,

চৌদ্দগ্রামে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
April 30, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বজ্রপাতে বুলু মিয়া নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ এপ্রিল) দুপুর ১ ঘটিকায় উপজেলার কাশিনগর ইউনিয়নের শ্রীফলতলা প্রকাশ রামপুর এলাকায় কৃষি জমিনে ধান কাটা অবস্থায় এ ঘটনা ঘটে।

নিহত বুলু মিয়া নিলফামারী জেলার জলঢাকা উপজেলার বাঙ্গাপাড়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীফলতলা গ্রামের আব্দুল মান্নানের কৃষি জমিন দৌলসমুদ্র জলাশয়ে ধান কাটছিলেন বুলু মিয়া। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল জানান, নিহতের ঘটনায় ইতিমধ্যেই চৌদ্দগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।