যে ভুলের কারণে পরের পর্বে উঠতে পারলো না জার্মানি
ডেস্ক রিপোর্ট :
চারবছর আগে জার্মানিকে বিশ্বকাপ জেতানো কোচ জোয়াকিম লো’র এবারের বিশ্বকাপের দল বাছাই নিয়েই সমালোচনা তৈরি হয় আসর শুরুর আগে। আর আসরে গ্রুপপর্ব থেকে বাদ হওয়ার পর নিশ্চিতভাবে তুমুল সমালোচনার মুখে পড়বেন তিনি।
বিশ্বকাপ স্কোয়াডে ২২ বছর বয়সী ফরোয়ার্ড লিরয় সেইনকে রাখেননি তিনি। গত মৌসুমে এই ফরোয়ার্ড ম্যানচেস্টার সিটি’র প্রিমিয়ার লিগ বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে গোল দেয়া মারিও গোয়েৎজেকেও দলে রাখেননি তিনি।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে পাঁচটি পরিবর্তন নিয়ে একাদশ সাজান লো। থমাস মুলারকে বসিয়ে মেসুত ওজিলকে খেলালেও আর্সেনাল মিডফিল্ডার দলকে জয় এনে দিতে পারেননি।
২০০৬ থেকে জার্মানির দায়িত্বে থাকা লো দলকে ২০০৮ এর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়ে যান। তাঁর অধীনেই পরবর্তীতে বিশ্বকাপ জেতে জার্মানরা।
তবে লো’র দলের প্রধান কয়েকজন খেলোয়াড়ের ভবিষ্যতে এখন শঙ্কার মুখে।
ম্যানুয়েল ন্যয়ারের বয়স ৩২, স্যামি খেদিরা’র ৩১ আর ওজিল ও মার্কো রয়েসের বয়স ২৯। অর্থাৎ বিশ্বকাপের মূলপর্বে তাদেরকে আর খেলতে না’ও দেখা যেতে পারে।
তবে লো বলেছেন জার্মানির ফুটবলে সম্ভাবনাময় ভবিষ্যৎ রয়েছে।
তিনি বলেন, “এই হার কি জার্মান ফুটবলে অন্ধকার অধ্যায় শুরু করবে? আমার মনে হয় না।”
গোলের সুযোগ হাতছাড়া করার মাশুল
গ্রু
