লাকসামে ইসলামী যুব আন্দোলনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লার লাকসামে শনিবার ইসলামী আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার আয়োজনে লাকসাম প্রেসক্লাব চত্ত্বরে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা শাখার সভাপতি মাওলানা মোরশেদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় যুব কল্যান ও কর্মসংস্থান সম্পাদক শেখ নুর-উন-নবী।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সৈয়দ জামাল উদ্দিন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান ফারুকী, কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া, বক্তারা তাদের আলোচনা বলেন, যুব সমাজকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে যুব আন্দোলন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এ দেশের যুব সমাজ পাতে অন্যায় থেকে আলোর পথে ফিরে আসে সে লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা যুবকদের কানে কানে দ্বীনের মেসেজ পৌছাচ্ছে।
বক্তারা আরো বলেন ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশের সকল যুবককে যুব আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার উদাত্ত আহবান জানাব এবং আগামী নির্বাচনে হাতপাখার পক্ষে জন সমর্থন তৈরি করার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলাম যুব আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিনের সহ-সভাপতি- মাওলানা মাহমুদুর রহমান হাসিব, সাধারন সম্পাদক এস.এম মনিরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মুহা. জাহিদ আল মামুন,সাংগঠনিক সম্পাদক মুফতি হাবি