দেশ ও ভাষার জন্য এখন আর রক্ত দিতে হবে না: ডাঃ দীপু মনি এমপি
মাসুদ হোসেন, চাঁদপুর :
চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ভালো কাজ আন্দোলন স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাঁদমুখ’-এর অভিষেক ও এ উপলক্ষে চাঁদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আইসিটি অলিম্পিয়াড-২০১৮।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী চাঁদপুর হাইমচর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ দীপু মনি বলেন, আধুনিক প্রযুক্তিসম্পন্ন বাংলাদেশ গড়ে তুলতে হলে তরুণ-তরুণীদের এগিয়ে আসতে হবে। দেশ ও ভাষার জন্য এখন আর রক্ত দিতে হবে না। এখন দেশকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এসময় তিনি আরো বলেন, ভালো কোনো উদ্যোগ নিতে হলে বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। কেবল লক্ষ্য ও উদ্দেশ্য কল্যাণমূলক হলেই সেই কাজের স্বীকৃতি খুব সহজেই পাওয়া যায় এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার জন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৪ সেপ্টম্বর) চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ্য প্রফেসার এএসএম দেলওয়ার হোসেন, উপাধ্যক্ষ প্রফেসার অসিত বরণ দাশ, প্রফেসার ওয়াহিদুজ্জামান, প্রেসক্লাব সাধারণ সà¦
