সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
ডেস্ক রিপোর্টঃ
সম্প্রতি প্রচার মাধ্যমে বাংলাদেশ এর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। ন্যায় বিচার দেশের প্রতিটি নাগরিকের মৌলিক সাংবিধানিক অধিকার। একটি দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।
বিভিন্ন অভিযোগে জানা যায়, গত ১০ আগষ্ট ২০১১ তারিখে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সংরক্ষিত কোটা হতে তিন কাঠা আয়তনের একটি প্লট মাননীয় প্রধান বিচারপতির ভাই নরেন্দ্র কুমার সিংহ’র নামে বরাদ্দ দেয়। পরবর্তীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুরোধে (রহস্যজনক কারনে) এবং রাজউকের ০২/২০১২ তম বোর্ড সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে তিন কাঠা প্লটটি পরিবর্তন করে পাঁচ কাঠায় পুনঃবরাদ্দ করা হয় (সেক্টর-২০, রোড-২১৭, প্লট-১৪)।
সংরক্ষিত কোটা থেকে প্রধান বিচারপতির ভাইকে প্লট বরাদ্দকরণ এবং এর আয়তন বৃদ্ধির বিষয়টি প্রশ্ন সাপেক্ষ যা বিচারপতি কর্তৃক নেপথ্য প্রভাব বিস্তারের ইঙ্গিত বহন করে। আরো বিস্ময়কর যে, গত ৩০ জুলাই ২০১৩ তারিখে রাজউক উক্ত প্লটটি পুর্বাচল হতে পরিবর্তন করে উত্তরার ০৪ নম্বর সেক্টরের প্রাণকেন্দ্রে ৫ কাঠা আয়তনের রোড-০৬, প্লট-১/এ বরাদ্দ করে। রাজউকের নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে যে উত্তরা রাজউকের মাস্টার প্ল্যানে উক্ত ১/এ নামে কোন প্লট ইতোপূর্বে ছিল না।
কিন্তু প্রধান বিচারপতির নেপথ্য প্রভাবে তাঁর ভাই নরেন্দ্র কুমার সিংহকে অধিক মূল্যমান সম্পন্ন এলাকায় প্লট প্রদানের জন্য ওয়াসা’র ১ নং প্লটটিকে দ্বিখণ্ডিত করà