ফেসবুকের বিরুদ্ধে জরিমানা হচ্ছে, ফেসবুক এ সংকট কাটাতে পারবে তো?
ডেস্ক রিপোর্ট :
বেশ কিছুদিন ধরেই ফেসবুক ঘিরে নানা সমালোচনার ঝড় বইছে। ভুয়া খবর ঠেকানোর ব্যর্থতা কিংবা রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপের মতো বিষয়গুলোকে ভালোভাবে নেয়নি বিভিন্ন দেশের সরকার। এর বাইরে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার বিষয়গুলোয় ফেসবুকের নিরাপত্তার ব্যর্থতার জন্য ব্যবহারকারীরা আস্থা হারাচ্ছেন। এ বছরের কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি ছিল ফেসবুকের জন্য বড় ধাক্কা। ওই সময়েই বড় আস্থার সংকট তৈরি হয়েছিল। এবারে আরও বড় ধাক্কা খেয়েছে ফেসবুক। পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য বেহাত হয়েছে ফেসবুক থেকে।
নিউইয়র্কভিত্তিক আর্থিক ও ডেটাসেবা প্রদানকারী এবং মিডিয়া কোম্পানি ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক হ্যাক হওয়ার ঘটনায় ফেসবুকের ওপর আস্থার সংকট আরও বাড়বে। একবার আস্থা নষ্ট হলে তা ফিরে পাওয়া কষ্ট হবে এবং প্রতিটি ভুল পদক্ষেপ বড় করে দেখা হবে।
রোববার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপের প্রাইভেসি রেগুলেটররা ফেসবুকের ওপর ১৬৩ কোটি মার্কিন ডলার জরিমানা আরোপের কথা বিবেচনা করছে। গত শুক্রবার ফেসবুকের ওই হ্যাকিংয়ের বিষয়টি জানাজানি হয়।
ফেসবুক জানায়, তারা ফেসবুকে একটি নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছে, যা কাজে লাগিয়ে ফেসবুক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিতে পারে সাইবার দুর্বৃত্তরা। এই ঘটনায় পাঁচ কোটি অ্যাকাউন্টে প্রভাব পড়েছে। ফেসবুক নিরাপত্তা পদক্ষেপ হিসেবে মোট নয় কোটি অ্যাকাউন্ট লগ আউট করে দিয়েছে।
ফেসবুকের পক্ষ থেকে অবশ্য নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে কারও অ্যাকাউন্ট হাতিয়ে নেওয়া হয়েছে কি না, তা জানানো হয়নি। তবে ফেসবুক বলছে, এ ঘটনা জানার পর দ্রুত ব্যবস্থা নিয়েছে তা