মনোহরগঞ্জে পরিকল্পিত হত্যাকে সড়ক দুর্ঘটনায় রূপদান করলো পুলিশ!
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় একটি পরিকল্পিত খুনের ঘটনাকে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি তদন্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
গত বছরের ২৫ আগস্ট দিবাগত রাত ২টার দিকে উপজেলার মনোহরগঞ্জ-হাসনাবাদ সড়কের দাদঘর গ্রাম থেকে উপজেলার দুর্গাপুর গ্রামের অলি আহাম্মদের ছেলে ইসমাইল হোসেন বাবুলের লাশ উদ্ধার করে পুলিশ। আট সন্তানের জনক এই ব্যক্তি তাঁর পরিবার নিয়ে প্রায় ১১ বছর ধরে দুর্গাপুর গ্রাম থেকে সাত কিলোমিটার দূরে বাইশগাঁও ইউনিয়নের লাকতমা এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। পরিবারের অভিযোগ, স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, বাবুলের লাশ উদ্ধারের পর তাঁর বাঁ গালে আঘাতের চিহ্ন ছিল। শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন ছিল না। স্থানীয় লোকজন ধারণা করে, বাবুলকে হত্যা করা হয়েছে।
বাবুলের ভাই ইউনুছ মিয়ার ভাষ্য, ঘটনার পর পুলিশ সড়ক দুর্ঘটনা ধরে নিয়েই একটি সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে পাঠায়। পরদিন তাঁরা থানায় হত্যা মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। উল্টো হুমকি দিয়ে তাঁদের থানা থেকে বের করে দেয়। পরে সড়ক দুর্ঘটনার মামলা করে পুলিশ। মামলায় পুলিশ উল্লেখ করে যে ইসমাইল হোসেন বাবুল লাকতমা গ্রামের শ্বশুরবাড়ি থেকে দুর্গাপুর গ্রামে আসার সময় রাত ১২টার দিকে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মারা গেছেন। ইউনুছ জানান, ঘটনার পাঁচ দিন পর ওই