,

‘উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামীলীগকে পুনরায় নির্বাচিত করুন’ -অধ্যাপক আলী আশরাফ এম.পি

আজকের কুমিল্লা ডট কম :
October 19, 2018
news-image

শরীফুল ইসলামঃ
চান্দিনা পৌরসভার চান্দারপাড় শাহী ঈদগাহ্ মাঠে উপজেলা, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও তাঁতী লীগ এর যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। প্রধান অতিথি বলেন- ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে পুনরায় নির্বাচিত করুন।’ যে কোন ষড়যন্ত্র রুখে দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি । সভা শেষে চান্দিনা উপজেলা সদর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনন্দ র‌্যালি বের করা হয়।

সাবেক এই ডেপুটি স্পিকার আরও বলেন- ‘আওয়ামীলীগের শৃঙ্খলা ভঙ্গ করায় যারা বিগত দিনে দল থেকে বহিà¦