,

কুমিল্লার ১১ আসনে নৌকার মাঝি হতে চায় ১০৩ জন, মূল লড়াইয়ে আছেন ২১ জন

আজকের কুমিল্লা ডট কম :
November 15, 2018
news-image

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১ আসন থেকে নৌকার মাঝি হতে চায় শতাধিক মনোনয়ন প্রত্যাশী। এরই লক্ষ্যে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ১০৩ জন। বুধবার দলীয় সভানেত্রীর সাথে সাক্ষাৎপর্ব শেষ করেছেন এসব মনোনয়ন প্রত্যাশীরা। শতাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও মনোনয়নের মূল লড়াইয়ে ২১ জন আছেন বলে দলীয় একাধিক সূত্র জানায়। এখন অপেক্ষায় আছেন, কে হবেন নৌকার মাঝি ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা আসন থেকে ২১ জন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে ৯ জন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ১৫ জন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে ৭ জন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে ৯ জন, কুমিল্লা-৬ (মহানগর) আসন থেকে ৯ জন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে ৯ জন, কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে ৮ জন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে ৮ জন, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই-সদর দক্ষিণ) আসন থেকে ২ জন এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে ৫ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা):
এ আসনে বর্তমান সাংসদ সুবিদ আলী ভূইয়া ও ছেলে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন, আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও ইঞ্জিনিয়ার ইনিষ্টিটিউটের সভাপতি ইঞ্জিঃ আব্দুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আ’লীগ সভাপতি আব্দুল আওয়াল সরকার, সহ-সভাপতি আব্দুল মান্নান জয়, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ব্যারিষ্টার নাইম হাসান, শিল্প বিষয়ক à¦