বিয়ের মৌসুমকে আনন্দময় করতে স্যামসাং’র ‘কবুল বললেই হাউজফুল’ ক্যাম্পেইন
প্রেস বিজ্ঞপ্তিঃ
বিয়েতে নবদম্পতিদের নতুন সংসারে হোম অ্যাপ্লায়েন্স বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন ও টিভি সবচেয়ে জরুরি হোম অ্যাপ্লায়েন্সগুলোর মধ্যে পড়ে। সংসার সাজাতে হোম অ্যাপ্লায়েন্স উপহার দেয়ার বিষয়টি নবদম্পতিদের আত্মীয়-স্বজনের মাথায় আসে সবার আগে। আর এসব বিষয় মাথায় রেখেই উক্ত ক্যাম্পেইনের আওতায়, স্যামসাং টেলিভিশন, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন একসঙ্গে ক্রয় করে বিশেষ বান্ডেল অফার উপভোগ করতে পারবেন সম্মানিত ক্রেতারা। উল্লেখিত তিনটি পণ্য একসঙ্গে ক্রয় করলে ক্রেতারা পাবেন সর্বোচ্চ ১০% এবং দুটি পণ্য একসঙ্গে ক্রয়ে পাবেন সর্বোচ্চ ৫% ক্যাশব্যাক।
স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স যেমন- টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ভ্যাক্যুয়াম ক্লিনারের নির্দিষ্ট মডেল ক্রয় করে ক্রেতারা পাবেন স্যামসাং-এর মেগা গিফট। এছাড়া ক্রেতাদের জন্য ইনভার্টার বা নন-ইনভার্টার এয়ার কন্ডিশনার (এসি) ক্রয়ের ক্ষেত্রে ফ্ল্যাট ১৫% ক্যাশব্যাকের সুবিধা রেখেছে স্যামসাং।
পাশাপাশি স্যামসাং টিভি, রেফ্রিজারেটর, আরএসি, মাইক্রোওয়েভ ওভেন, ভ্যাক্যুয়াম ক্লিনার এবং ওয়াশিং মেশিনের যেকোনো মডেল ক্রয় করে প্রতিদিন সর্বোচ্চ ১০,০০০ টাকার গিফট ভাউচার পাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। ৩১ মার্চ, ২০১৯ তারিখের আগে স্যামসাং পণ্য ক্রয় করে তা অ্যাক্টিভেট বা চালু করার দিন থেকে ৯০ দà