,

কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে মনোনয়ন প্রত্যাশী যারা

আজকের কুমিল্লা ডট কম :
November 18, 2018
news-image
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি থেকে দুই ডজন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই তিনটি দলই আসনটি তাদের দখলে রাখতে চায়।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান এমপি মো. তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা লায়ন মো. নুরুন্নবী ভূইয়া কামাল, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য দেলোয়ার হোসেন ফারুক, বায়রা সভাপতি শাহজালাল মজুমদার, লেখক-সাংবাদিক শিব্বির আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অহিদুর রহমান জয়, জোসাইস বাবর ও আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম। তারা সবাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সাবেক এমপি কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, কেন্দ্রীয় যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী ও সফিকুর রহমান সফিক, বিএনপির গুম হওয়া দুই নেতা লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হিরুর একমাত্র ছেলে রাফসান ইসলাম ও হুমায়ুন কবির পারভেজের পত্মী শাহনাজ আকতার রানু। তারা সবাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এছাড়া জাতীয় পার্টিতে বিএনপি থেকে সদ্য যোগদানকারী সাবেক এমপি এটিএম আলমগীর, তরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলার সভাপতি মীর মোহাম্মদ আবু বাকার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নবম ও দশম জাতীয় সংসদ নিরà