,

কুমিল্লায় ঝুঁকি নিয়েই মহাসড়ক পারাপার!

আজকের কুমিল্লা ডট কম :
November 19, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ফোর লেনে রূপান্তরের পাশাপাশি বিভিন্ন স্টেশন এলাকাসহ জনগুরুত্বপূর্ণ স্থানে নির্মিত ফুটওভার ব্রিজ গুলোর অধিকাংশই যথাযথ ব্যবহার হচ্ছে না। ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছেন পথচারীরা। এতে প্রতিনিয়তই ঘটছে কোন না কোন দুর্ঘটনা, বাড়ছে যানজট।

মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা-বাগুর বাস স্টেশন ও মাধাইয়া বাজার বাস স্টেশনে ২টি ফুটওভার ব্রীজ থাকলেও সেগুলো ব্যবহারে পথচারীদের অনিহা চোখে পড়ে। ওই ২টি ফুটওভার ব্রিজ এলাকা ঘুরে দেখা গেছে, ফুটওভার ব্রিজের সন্নিকটে লো ডিভাইডার (নিচু ডিভাইডার) থাকায় এবং হাই ডিভাইডারের উপরে কাঁটা তাঁরের বেড়া না থাকায় ফুটওভার ব্রিজ গুলো ব্যবহার করছে না পথচারীরা। ফুটওভার ব্রিজের ২০-৫০ ফুট নিকটে লো ডিভাইডার থাকায় ৬০-৬৫ টি সিঁড়ি অতিক্রম করে ২০ ফুট উচ্চতার ফুটওভার ব্রিজ ব্যবহার করতে অনিহা-ই বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত চান্দিনা-বাগুর বাস স্টেশনটি অনেক জনগুরুত্বপূর্ণ স্টেশন। ওই স্টেশন প্রতি মিনিটে ৫০-৭০জন যাত্রী মহাসড়ক পারাপার হচ্ছে। কোন যাত্রীই ২০ ফুট উচ্চতার ফুটওভার ব্রিজ ব্যবহার না করে এক ফুট উচ্চতার লো ডিভাইডারের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে।

উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকার ফুটওভার ব্রিজ একই অবস্থা। ওই ব্রিজ পূর্ব পাশে ৫০ ফুট ও পশ্চিম পাশে ১ শ ফুট দূরত্বে লো ডিভাইডার থাকায় পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহার করছে না।

আর যাত্রীদের ফুটওভার ব্রিজ ব্যবহার করতে পুলিশ প্রায়ই অভিযান চালাতে দেখা গেলেও তা ওই অভিযান পà¦