,

পুলিশ- মিলন ও তার স্ত্রীর ভিডিও কথোপকথন ভাইরাল (ভিডিওসহ)

আজকের কুমিল্লা ডট কম :
November 23, 2018
news-image

 

ডেক্স রিপোর্ট: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির প্রার্থী আ ন ম এহসানুল হক মিলনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে চট্টগ্রামের চকবাজারের চট্টেশ্বরী এলাকার এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও জেলা ডিবির ওসি মামুনের নেতৃত্বে চকবাজার থানার ৪৫২ চট্টেশ্বরী রোডের ‘মমতাজ ছায়ানীড়’ নামের বাসা থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেন।

মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী লাইভ ভিডিওতে মিলনের সঙ্গে কথা বলেছেন। সে ভিডিওতে তিনি ডিবি পুলিশ সদস্যদেরকে জিজ্ঞাসা করছেন ‘আপনারা তাকে (মিলনকে) কোথায় নিয়ে যাচ্ছেন, পুলিশ তখন বলছেন আপনি চিন্তামুক্ত থাকেন। আমরা তাকে কোর্টে নিয়ে যাবো।

আমাদেরসময়.কম এর পাঠকদের জন্য কথোপকথনটি তুলে ধরা হলো।

পুলিশের উদ্দেশ্যে মিলন : আপনি কথা বলেন না। ওর (স্ত্রী) সাথে কথা বলতে আপনার সমস্যা কী, নেন কথা বলেন।

পুলিশ : আপা আপনি মন খারাপ কইরেন না।

স্ত্রী : না আপনারা ওনাকে কোথায় নিয়ে যাবেন এইটা আমি জানতে চাচ্ছিলাম।

পুলিশ : ম্যাডাম আপনি কোন চিন্তা কইরেন না। আপনি নিশ্চিন্ত থাকেন আমরা স্যারকে সম্মানের সহিত নিয়ে যাব।

স্ত্রী : ওনাকে প্রথমে আপনারা কোথায় নিয়ে যাবেন সেটা যানতে চাচ্ছিলাম এরকি।

পুলিশ : আমাদের কাছে অর্ডার আছে আমরা ওনাকে কোর্ট পর্যন্ত নিয়ে যাব।

স্ত্রী : আচ্ছা চাঁদপুর কোর্টে নিয়ে যাবেন?

পুলিশ : আপনি ম্যাডাম কোন টেনশন কইরেন না, কোন টেনশন কইরেন না।