,

দলগুলোকে ইশতেহার দেবে কোটা সংস্কারপন্থীরা

আজকের কুমিল্লা ডট কম :
November 26, 2018
news-image

ডেস্ক রিপোর্টঃ
সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতির সংস্কারসহ পাঁচ দাবি নিয়ে আন্দোলনকারী তরুণরা এবার ভোটের রাজনীতিতেও সক্রিয় হয়েছে। বেকারত্ব দূর, কর্মমুখী শিক্ষায় জোর ও সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট একাধিক দাবি জানিয়ে রাজনৈতিক দলগুলোকে ইশতেহার দিতে যাচ্ছে তারা।

পরবর্তী সময়ে দলগুলোর কাছে দাবি তুলে ধরবে তারা, চাইবে প্রতিশ্রুতি।

চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ তরুণদের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে এই ইশতেহার দেবে। ‘তারুণ্যের ইশতেহার ভাবনা’ বিষয়ে তরুণদের মতামত তুলে ধরবে তারা। এরই মধ্যে এই পরিষদের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা দাবিদাওয়ার বিষয়ে খসড়া তৈরি করেছেন, যা দুই-তিন দিনের মধ্যে চূড়ান্ত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবেন।

জাতীয় নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সোচ্চার হয়ে উঠেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা। ‘কোটা সংস্কার চাই (বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ)’ ফেসবুক গ্রুপে সক্রিয় তারা। এই গ্রুপের সদস্য ১৮ লাখ ২৩ হাজার ২৯৬ জন, যারা সারা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। এদের বাইরেও অনেকে রয়েছে গ্রুপটিতে।

এই ফেসবুক গ্রুপে সংগঠিত হয়েই চলতি বছরের শুরুতে কোটা সংস্কারের বিষয়ে জোরালো আন্দোলন গড়ে তুলেছিল শিক্ষার্থীরা।

এর