,

সিভিল সার্জনের অভিযান।। চান্দিনা মেডিকেল সেন্টারের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
January 15, 2019
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লার চান্দিনা মেডিকেল সেন্টারের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টায় কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মজিবুর রহমানের নেতৃত্বে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন টীমের আকস্মিক অভিযানে এই সিদ্ধান্ত ঘোষিত হয়।

নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে কার্যক্রম পরিচালনা এবং মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদানে ব্যর্থতার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

সিভিল সার্জন ডা. মজিবুর রহমান জানান, নিয়ম বহির্ভূতভাবে চিকিৎসা প্রদানে সচেতনতা যাইয়ের জন্য আমরা জেলার সবগুলো ক্লিনিক পরিদর্শন করছি, যেখানে অনিয়ম পাওয়া যাবে সেখানেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবেএবং এই অভিযান অব্যাহত থাকবে।