,

নৌপরিবহন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতিকে কাতারস্থ চাঁদপুর সমিতির আহবায়কের অভিনন্দন

আজকের কুমিল্লা ডট কম :
February 6, 2019
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন,কাতার থেকেঃ

চাঁদপুর জেলা শাহরাস্তির কৃতিসন্তান সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মহোদয়কে অভিনন্দন জানিয়েছেন কাতারস্থ চাঁদপুর সমিতির আহ্বায়ক যুবলীগ নেতা মোঃ মাহবুব আলম।

স্বাধীনতা যুদ্ধে তিনি ১নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। ১৯৭৭ সালে তিনি ঢাকা ওয়াসার চেয়ারম্যান নিযুক্ত হন এবং ১৯৮১ সালের অক্টোবর পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। পরবর্তীতে তিনি হ্যান্ডলুম বোর্ড এর চেয়ারম্যান এবং তারপরে বি.আই.ডব্লিউ.টি.সি’ র চেয়ারম্যান হিসেবে ১৯৯০ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের ডিসেম্বরে বাংলাদেশের প্রথম নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পর ১৯৯১ সালে চাকুরি থেকে অবসর নেন। ১৯৯৬ সালে তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকা ২৬৪-চাঁদপুর-৫ হতে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ঐ বছরের ২৩ জুন হতে ১৯৯৯ সালের ১১ মার্চ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স