বগুড়ার বিএনপির নেতারা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন !
ডেস্ক রিপোর্টঃ
বগুড়ায় বিএনপির অনেক নেতাকর্মী কেন্দ্রীয় ও স্থানীয় নির্দেশ অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা বলছেন, আগে জনগণ তারপর দল। আবার কেউ বলছেন, দলের নির্দেশনা আছে বলেই তারা ভোটে যাচ্ছেন। এতে নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।
সূত্র জানায়, সম্প্রতি বগুড়ায় সফরকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, তারা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবেন না। বগুড়ার বর্তমান কয়েকজন উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতাদের প্রশ্নের উত্তরে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ একই কথা বলেছেন। এদিকে জামায়াতও একই সিদ্ধান্ত নিয়েছে। এতে জেলার ১২ উপজেলার বিএনপির সাতজনের মধ্যে ছয়জন এবং জামায়াতের পাঁচজন চেয়ারম্যান নির্বাচন থেকে দূরে রয়েছেন।
সর্বশেষ মঙ্গলবার জেলা বিএনপির জরুরি সভায় মনোনয়ন জমাদানকারী নেতাদের নির্বাচন থেকে সরে আসতে নির্দেশ দেয়া হয়। শুধু তাই নয়, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন লিখিতভাবে প্রতিটি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্বাচনে অংশ না নিতে চিঠি দেন।
চিঠিতে এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার কথা স্মরণ করিয়ে দেয়া হয়। কেউ নির্দেশ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুমকিও দেয়া হয়েছে।
প্রার্থীদের নিয়ে সভা করায় শহর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে। এরপরও বগুড়া সদরসহ বিভিন্ন উপজেলায় বিএনপির দায়িত্বশীল নেতারা নির্বাচনে অংশ নিয়েছেন।
কোনো কোনো নেতা বলছেন, কেন্দ্র তাদের পক্ষে আছে। কিন্তু স্থানীয় কতিপয় নেতা তাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছেন। তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেয়া হচ্ছে। তাই তাà