,

এভাবে চললে কোনো দিনই উন্নয়ন সম্ভব হবে না,ব্যাংকিংখাত নিয়ে ক্ষোভ প্রকাশ অর্থমন্ত্রীর

আজকের কুমিল্লা ডট কম :
March 14, 2019
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

দেশের ব্যাংকিংখাত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেছেন, ‘ব্যাংকিংখাত আমরা যেভাবে চালাচ্ছি, এভাবে চললে কোনো দিনই উন্নয়ন সম্ভব হবে না।’

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অগ্রণী ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এই ক্ষোভ প্রকাশ করেন।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখতের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, ব্যাংকের পরিচালক কাশেম হুমায়ূন প্রমুখ বক্তৃতা করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘স্বল্প মেয়াদি আমানত গ্রহণ করে দীর্ঘমেয়াদি ঋণ দেয়া যেতে পারে না। এর মাধ্যমে যারা উন্নয়নের চিন্তা করেন, তারা বোকার রাজ্যে রয়েছেন।’

এজন্য বন্ড মার্কেটে জোর দিতে হবে বলেও জানান তিনি।

মুস্তফা কামাল বলেন, দেশের ভালো প্রতিষ্ঠান হিসেবে সর্বপ্রথম প্রাণকে দিয়েই বন্ডের বিনিয়োগ শুরু করা হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংককে প্রয়োজনীয় সহযোগিতা করার পরামর্শ দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘দেশের উন্নয়নে করের পরিধি আরও বাড়াতে হবে। আমাদের দেশে যারা কর প্রদান করেন, তারাই বারবার দেন। নতুন করে ট্যাক্সের আওতায় আসার à