কলেজ পর্যায়ে লোক প্রশাসন বিষয় অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
কুবি প্রতিনিধি :
সরকারী কলেজগুলোতে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে লোক প্রশাসন বিষয়কে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার দুুপুর ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় মানববন্ধন করে এ দাবি জানান লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে ৪ দফা দাবির পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সরকারি কলেজ সমূহে লোক প্রশাসন বিভাগ চালু করা, ৪১তম বিসিএস থেকে এই বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ক্যাডারে নিয়োগের ব্যবস্থা করা, দক্ষ প্রশাসন গড়ে তোলার জন্য লোকপ্রশাসনের জ্ঞান কলেজ পার্যায়ে ছড়িয়ে দেওয়া এবং লোক প্রশাসনের জন্য বিশেষ চাকুরীর ক্ষেত্র তৈরী করা।
