ওয়াশিংটনে বিসিসিডিআই বাংলাস্কুলের মনোমুগ্ধকর বৈশাখী মেলা অনুষ্ঠিত
ওয়াশিংটন ডেস্ক :
মানুষ হ মানুষ হ, আবারো তোরা মানুষ হ কিংবা গ্রামের নোওজোয়ান হিন্দু মুসলমান, জলে গিয়াছিলাম সই ইত্যাদি লোকজ গান আর উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট বিসিডিআই বাংলাস্কুলের বর্ষবরন উৎসব ১৪২৬।
২০ এপ্রিল ভার্জিনিয়ার আনানডেল শহরের ম্যাশন ডিষ্ট্রিক পার্কে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার এবং ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের ব্রডকাষ্টার কবি আনিস আহমেদর সুচনা বক্তব্যের মাধ্যমে ম্যাশন ডিষ্ট্রিক পার্কের মনোরম পরিবেশের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরনের এই মনোমুগ্ধকর অনুষ্ঠান। সুচনা বক্তব্যের পর দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

