ঘূর্ণিঝড় ফণী : কুমিল্লা জেলা প্রশাসনের জরুরি বার্তা
স্টাফ রিপোর্টারঃ
দক্ষিন বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় ‘ফণী’ দেশের দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা সদরসহ কুমিল্লাতেও এর প্রভাব পড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় ।
আর ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘ফণী’র ক্ষতি মোকাবেলায় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য ক্ষতি এড়াতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কুমিল্লা জেলা প্রশাস।
গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সরকারী সকল দফতরকে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ ক্ষতি নূন্যতম পর্যায়ে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার উপযোগী করে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। তবে জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটকে বলা হয়েছে ফণী নিয়ে গুজব ছড়িয়ে কোন ব্যক্তি বা গোষ্ঠী যেন বিশেষ কোন সুবিধা নিতে পারে সে জন্য সতর্ক থাকার আহবান জানান জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।
জেলা দূর্যোগ- ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জরুরি সভায় জেলা প্রশাসক মোঃআবুল ফজল মীরের সভাপতিত্বে জেলা পুলিশ, জেলা স্বাস্থ্য বিভাগ,ফায়ার সার্ভিসসহ সরকারী বিভিন্ন দফতরকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর জরুরি সভায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্দেশ্য করে বলেন, আপনারা প্রস্তুত থাকুন। যে কোন পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সব ধরনের সহযোগীতা করতে প্রস্তুত আছে। সকলে সমন্বিত ভাবে কাজ করতে হবে ।
সভায় উপস্থিত সবার সিদ্ধান্ত মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে বিশেষ প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে । শিক্ষার্থীদের নিরাপত