দুই জোট নিয়ে চরম অস্থিরতায় বিএনপি
ডেস্ক রিপোর্ট :
সিদ্ধান্তহীনতায় ভুগছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ ও নানা ইস্যুতে মান-অভিমানের কারণে ভাঙনের মুখে পড়েছে বিএনপির নেতৃত্বাধীন দুই জোট।
ইতিমধ্যে ২০-দলীয় জোট থেকে বেরিয়ে গেছে বিএনপির দুই দশকের সঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। লেবার পার্টিসহ আরও কয়েকটি দল জোট ছাড়ার হুমকি দিয়ে রেখেছে।
এছাড়া অপর জোট জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যাওয়ার আলটিমেটাম দিয়েছে কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ।
এমতাবস্থায় ভাঙন ঠেকিয়ে জোটের ঐক্য অটুট রাখাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। এমতাবস্থায় দুই জোটকে নিয়ে বিএনপিতে চলছে চরম অস্থিরতা।
এছাড়া বিএনপির শীর্ষ নেতাদের মধ্যেও চলছে চাপা ক্ষোভ। এক নেতার বক্তব্যের সঙ্গে আরেক নেতার বক্তব্যের কোনো মিল নেই। দলের সিদ্ধান্তহীনতা, শীর্ষ নেতাদের বক্তব্যে অমিল, সঠিক দিকনির্দেশনার অভাব ছাড়াও বিভিন্ন কারণে বিএনপির অবস্থা খুবই নাজুক।
সম্প্রতি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্রের বক্তব্যের অমিল পাওয়া যায়। যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এছাড়া কোনো সিদ্ধান্তেই অনড় থাকতে পারছেন না দলটির নেতারা। একাদশ সংসদ নির্বাচনের আগে নেতারা বলেছিলেন দলীয় সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাবেন না।
পরে তারা ঐক্যফ্রন্টের সঙ্গে জোট বেঁধে ২০ দল নিয়ে ভোটে গেছেন।
এরপর ভোটের পর ফল প্রত্যাখ্যান করে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখান থেকে বেরিয়ে জোটের কারও সঙ্গে আলোচনা ছাড়াই শেষ দিন শপথ নিয়ে সংসদে গেছেন। এছাড়া সংসদের সংরক্ষিত নারী আসন নিতে যাচ্ছে দলটি। কৌশলগত কারণে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি।
এখন ওই আসন শূন্য ঘোষণা করায় বিএনপি পুনর্র্নিবাচনে অংশ নিতে যাচ্ছে। নির্বাচন ও শপথ ইস্যুতে এভাবে সিদ্ধান্ত পরিবর্তনকে ভালোভাবে নেয়নি নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন- কোন পথে