,

ধর্ম ও নবীকে নিয়ে কটুক্তি করায় কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আজকের কুমিল্লা ডট কম :
May 19, 2019
news-image

শাহাদাত বিপ্লব, কুবি :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবীকে (স.) নিয়ে কটূক্তি করার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের জয়দেব চন্দ্রশীলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার বিকেলে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় ঠাকুরপাড়ার স্থানীয় বাসিন্দা রিয়াজ উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক ইমাম উদ্দিন।

মামলা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে অবমাননামূলক আপত্তিকর মন্তব্য করায় জয়দেবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ৩১(১) ও ২৮(১) এর আওতায় মামলা দায়ের করা হয়। মামলা নং ৬৮।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মো. ইমাম হোসেন বলেন, ‘জয় দেবকে কুমিল্লার ঠাকুরপাড়ার একটি মেস থেকে আমরা আটক করি। ডিজিটাল নিরাপত্তা আইনে তার নামে মামলা দায়ের করা হয়েছে।’

এর আগে শনিবার (১৮ মে) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’র ফেসবুক পেইজের একটি ভিডিও বার্তায় ধর্ম এবং মহানবীকে নিয়ে কটুক্তি করেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। পরবর্তীতে ধর্মীয় বিদ্বেষপূর্ণ এই মন্তবà