ইংল্যান্ডকে হতাশায় ডুবিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেক্সঃ
ফেবারিটকে ইংল্যান্ডকে ৬৪ রানে হারিয়ে হারিয়ে এবারের বিশ্বকাপ ক্রিকেটের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্যদিকে শ্রীলঙ্কার পর অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনালের পথে বড় ধরনের ধাক্কা খেলো ইংলিশরা। ফলে পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের জন্য সেমির আশা আরো উজ্জ্বল হলো।
লডর্সে টসে হেরে ব্যাট করতে নেমে অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৮৫ রানের লড়াকু পুঁজি পায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে অজি পেসারদের বোলিং তোপে ২২১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
২৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিকরা। প্রথম ওভারেই জেমস ভিন্সের (০) উইকেট তুলে নেন জেসন বেহরেনডর্ফ। এরপর জো রুট (৮) ও অধিনায়ক ইয়ন মরগানকে (৪) প্যাভিলিয়নের পথ ধরিয়ে দেন মিচেল স্টার্ক।
চতুর্থ উইকেট জুটিতে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন জনি বেয়ারস্টো ও বেস স্টোকস। তবে দলীয় ৫৩ রানে রেহরেনডর্ফের বলে প্যাট কামিন্সের হাতে ধরা পড়েন বেয়ারস্টো (২৭)।
পঞ্চম উইকেট জুটিতে অবশ্য কিছুটা প্রতিরোধ গড়েন স্টোকস ও জশ বাটলার। ৭১ রান আসে তাদের ব্যাট থেকে। অর্ধশতক তুলে নেন স্টোকস। দলীয় ১২৪ রানে মার্ক স্টোইনিসের বলে বাটলার ২৫ রান করে খাজার তালুবন্দি হন।
ষষ্ঠ উইকেটেও প্রতিরোধ গড়েন স্টোকস ও ক্রিস ওকস। ৫৩ রানে জুটি গড়ে ইংল্যান্ডের জয়ের আশা বাঁচিয়ে রাখেন তারা। কিন্তু দলীয় ১৭৭ রà