,

ভুল তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় চলছে তদন্ত, বিপাকে পড়তে যাচ্ছেন প্রিয়া সাহা

আজকের কুমিল্লা ডট কম :
August 20, 2019
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে ভুল তথ্য দিয়ে নালিশ করে আলোচনায় আসা প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়ই বিপাকে পড়তে যাচ্ছেন। তিনি দু’ধরনের নাম ব্যবহার করে এবং মিথ্যা তথ্য দিয়ে হোয়াইট হাউজে প্রবেশ করেছিলেন।

প্রিয়া সাহার অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্প কতটা আমলে নিয়েছেন জানা না গেলেও, প্রিয়ার ভূল তথ্য দেয়ার মাধ্যমে ভিসা নেয়া এবং অনুষ্ঠানে প্রবেশের অনুমতি নেয়ার বিষয়টা খতিয়ে দেখতে এরিমধ্যে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কূটনৈতিক সূত্রে এসব বিষয় জানা গেছে।

এক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত খবরের সূত্র আমলে নেয়া হয়েছে বলে জানা গেছে।

ইমিগ্রেশন বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইন অনুযায়ী ভিসা আবেদন করার সময় কেউ যদি নাম, ঠিকানা, পেশা অন্যান্য তথ্য গোপন করে এবং তা তদন্তে প্রমানিত হয় তাহলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিতে পারে। সেইসঙ্গে ভিসা পাওয়ার পরও তা বাতিল এবং ভবিষ্যতে ভিসা না দেয়ার সিদ্ধান্তও নিতে পারে।

এরিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার আয়োজিত মন্ত্রী পর্যায়ের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ সরকার থেকে চার সদস্যের প্রতিনিধি দà¦