বিনা খরচে উন্নতমানের চিকিৎসাসহ মুক্তিযোদ্ধাদের জন্য ৪টি বিশেষ স্কিম সুবিধা দিচ্ছে ভারত
স্টাফ রিপোর্টারঃ
জন্মলগ্ন থেকে ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। ভারত বাংলাদেশকে সামরিক সহযোগিতার পাশাপাশি এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিলো। সেই ধারাবাহিকতায় অনেকদিন আগে থেকেই ভারত সরকার মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বেশকিছু সুযোগ সুবিধা চালু করেছে। তবে বিষয়গুলো প্রচার না থাকার কারণে মুক্তিযোদ্ধারাও বিষয়গুলো সম্পর্কে অবহিত নন। ভারতীয় দূতাবাস-ঢাকার আয়োজনে আয়োজিত প্রথম রিজিউনাল কর্মশালায় বিষয়গুলো তুলে ধরা হয়।
ঢাকাস্থ ভারতীয় দূতাবাস সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য চারটি বিশেষ স্কিম চালু করেছে ভারত। তার মধ্যে রয়েছে, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য স্কলারশিপ, মেডিকেল স্কিম, বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধাদের জন্য ৫ বছরের ভিসা।
এ ব্যাপারে ভারতীয় দূতাবাস চট্টগ্রামের সহকারি হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেন, প্রতিবছর আন্ডার গ্র্যাজুয়েট ও এইচএসসি পড়–য়া শিক্ষার্থীদের