ইতালিতে কুমিল্লা অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক
প্রবাস ডেস্কঃ
ইতালির মিলানে বৃহত্তর কুমিল্লা প্রবাসীদের সংগঠন কুমিল্লা অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার স্থানীয় একটি হলরুমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় । অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেক রিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়ার পরিচালনায় অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সম্পাদক ও উপদেষ্টাদেরকে আজীবন সদস্য সম্মাননা ক্রেষ্ঠ তুলে দেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানের অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন সমিতির নেতৃবৃন্দরা এবং অ্যাসোসিয়েশনের সকল সদস্যদেরকে পরিচয় করিয়ে দেন উপদেষ্টা মনসুরুল আনোয়ার । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান কনস্যুলেটের কনসাল শামসুল আহসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শাহ আলম, রফিকুল ইসলাম , উপদেষ্টা হানিফ শিপন, আক্তার মিয়া, সিনিয়র সহসভাপতি মোতাহার মজুমদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম।
কুমিল্লা অ্যাসোসিয়েশনের সফলতা কামনা করে বক্তব্য রাখেন মিলান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিতা, আকরাম হোসেন, যুগ্ম সম্পাদক জামিল আহমেদ, চঞ্চল রহমান, মঞ্জুর হোসেন সাগর, রহমান খান, মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা আশরাফ আলম, সাধ