বৃহত্তর কুমিল্লার প্রাচীণ ও দৃষ্টিনন্দিত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ
মাসুদ হোসেন,চাঁদপুর:
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে সু-উচ্চ মিনার বিশাল আয়তন নিয়ে গুরুত্বপ‚র্ণ ইসলামিক কেন্দ্র হিসেবে দাড়িয়ে আছে শতাব্দির প্রাচীণ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ। বৃহত্তর কুমিল্লাসহ দেশের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি। এই মসজিদের স্থাপত্য শৈলী এবং অলংকর্ম সত্যি চমৎকার ও দৃষ্টি নন্দন।
ঐতিহাসিক তথ্যমতে, হযরত মকিম উদ্দিন (রঃ) নামে এক বুজুর্গ অলীয়ে কামেল ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব ভূমি হতে স্ব-পরিবারে চাঁদপুরের বর্তমান হাজীগঞ্জ অঞ্চলে আসেন। এর বংশধর হাজী মনির উদ্দিন এর নামানুসারে হাজীগঞ্জ নামকরন করা হয়। এই বংশের প্র-পৌত্র হাজী আহমাদ আলী পাটওয়ারী ১৩৩৭ বঙ্গাব্দে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে হাজীগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে পাকা মসজিদটি প্রতিষ্ঠা করেন।
মসজিদটির কাজ সমাপ্তের পর ১৩৪৪ সনের ১০ অগ্রহায়ন প্রথম জুমাআর নামাজে উপস্থিত ছিলেন অভিভক্ত বাংলার তৎকালীন মূখ্যমন্ত্রী একে এম ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, নওয়াব মোশারফ হোসেন ও নওয়াব জাদা খাজা নসুরুল্লাহ। ঐ নামাজে ইমামতি করেন হযরত মাওলানা à
