,

কুমিল্লার চান্দিনায় মাইক্রোবাসে আগুন লেগে শিশুসহ ৩ জন পুড়ে নিহত; আহত ৫

আজকের কুমিল্লা ডট কম :
November 10, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসে অগ্নিকান্ডে ঘটনাস্থলে শিশুসহ ৩জন পুড়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

রবিবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার গোবিন্দপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শিশু রবজা (৭) এর পরিচয় পাওয়া গেছে। রবজা কুমিল্লার অশোকতলা এলাকার মকবুল হোসেন এর মেয়ে। বাকি ২জনের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে একজন পুরুষ ও একজন নারী বলে ধারণা করেছে পুলিশ।

আহতরা হলো- নিহত শিশু রবজার মা হালিমা বেগম (৪৫), কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকার আবুল কাশেম (৫০), জসিম উদ্দিন (৪৮), সজিব (২০), সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকার দুলাল মিয়া (৪৫) ও বলরামপুর এলাকার মজনু মিয়া (৫০)। তাদের সকলের ২৫ থেকে ৫০ শতাংশ পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন জানান, যাত্রীবাহী মাইক্রোবাসটি গোবিন্দপুর স্টেশন এলাকায় যাত্রী উঠানোর জন্য থ