আফ্রিদি-গেইলরা পাবে ৮৪ লাখ, মাশরাফি-তামিমরা পাবে ৫০ লাখ
স্পোর্টস ডেস্কঃ
বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষভাবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করা হচ্ছে। আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর। এবারের আসরটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা হচ্ছে।
আজ রোববার (১৭ নভেম্বর) আসরটির প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্লেয়ার ড্রাফটের একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে সাতটি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করা হয়। এছাড়া প্রকাশ করা হয় ১৮১জন দেশি ক্রিকেটার ও ৪৩৯জন বিদেশি ক্রিকেটারের নাম।
এবারের দলগুলো হলো যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার্স, কুমিল্লা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দেশি ক্রিকেটারদের ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো এ প্লাস, এ, বি, সি, ডি ও ই। তবে বিদেশিদের জন্য এ প্লাস, এ, বি, সি, ডি ক্যাটাগরি রয়েছে।
এদিকে বাংলাদেশের এ প্লাস ক্যাটাগরিতে রাখা হয়েছে ৪ ক্রিকেটারকে। এরা হলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহ রিয়াদ। আইসিসির নিষেধাজ্ঞার কারণে নেই সাকিব আল হাসান। এই ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ৫০ লাখ টাকা।
‘এ’ ক্যাটাগরি ক্রিকেটারদের ২৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এই তালিকায় রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, লিটন দাশ, তাইজুল ইসলাà