যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে এবার ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ব্লুমবার্গ
ডেস্ক রিপোর্টঃ
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এবার প্রার্থী হতে চলেছেন মার্কিন ধনকুবের হিসেবে পরিচিত নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। রবিবার (২৪ নভেম্বর) পার্লামেন্টের প্রধান বিরোধী দল ডেমোক্র্যাট থেকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ঘোষণা দেন তিনি।
বিশ্লেষকদের মতে, শেষ পর্যন্ত নির্বাচনি লড়াইয়ে টিকে থাকলে রিপাবলিকান দলের নেতা এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।
বর্তমানে ৭৭ বছর বয়সী এই ব্লুমবার্গ চলতি বছরের মার্চে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হওয়ার কথা জানিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত তিনি নিজের সেই অবস্থান থেকে সরে আসেন।
রবিবার মিডিয়া মুঘল এবং ব্লুমবার্গ এলপির প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ এক সাক্ষাৎকারে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে এবং যুক্তরাষ্ট্রকে পুনর্গঠিত করার জন্যই আমি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।’
তিনি আরও বলেছিলেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের অনৈতিক এবং দায়িত্বজ্ঞানহীন কাজের বোঝা আরও চার বছর বহন করতে চাই না। এখনই সময়, আমাদের ভোটের মাধ্যমে এর শক্ত জবাব দিতে হবে।’
বিশ্লেষকদের মতে, বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় থাকা অষ্টম মার্কিনি এই ব্লুমবার্গ। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৫৩ দশমিক ৪ বিলিয়ন ডলার। à¦