দেবিদ্বারে মহান বিজয় দিবস উদযাপন
মো. জামাল উদ্দিন দুলালঃ
যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করেছে দেবিদ্বার উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ সকল শ্রেনীপেশার মানুষ।
সোমবার প্রভাতে সূর্যোদয়ের সাথে সাথে দেবিদ্বার উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে শহীদ মিনার, মুক্তিযোদ্ধা চত্বরে ও গনকবরে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, দেবিদ্বার প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন শহীদ দের শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পন শেষে দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্কুল ও কলেজ’র শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও প্যারেড অংশ নেয়।
দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান এর সভাপতিত্বে কুমিল্লা উত্তর জেলা মহিলা আ’লীগের সভানেত্রী শিরিন সুলতানা’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার, দেবিদ্বার উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার, দেবিদ্বার পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগ নেতà
