এবার ভিপি নুরের দুই আঙুল ভেঙে দিল মুক্তিযুদ্ধ মঞ্চ
অনলাইন ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়ে তার দুই আঙুল ভেঙে দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংহতি সমাবেশ ও মিছিলের ডাক দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
পূর্বঘোষিত সংহতি সমাবেশে নেতৃত্ব দেন ভিপি নুরুল হক নুর। সমাবেশের নির্ধারিত সময়ের আগেই সেখানে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নেন।
আন্দোলনকারীরা বিকাল ৪টার দিকে রাজু ভাস্কর্যে আসলে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং মঞ্চের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ এবং গবেষণাবিষয়ক উপ-সম্পাদক আল মামুন দলবল নিয়ে ডাকসু ভিপিসহ আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালান। এতে অন্তত ১০ জন আহত হন। হামলায় নুরের দু’টি আঙুল ভেঙে যায় বলে জানান আন্দোলনকারীরা।
তারা আরও জানান, হামলায় ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে আইন বিভাগের সালেহ উদ্দিন সিফাত নামে এক শিক্ষার্থী পড়ে যান। হামলা চালানো হয় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খান, ফারুক হোসেনসহ অন্যদের ওপর। পরে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা স্থান ত্যাগ করে।
কর্মসূচিতে অংশ নেয়া আকরাম হুসাইন জানান, হামলায় আহতদের মধ্যে আরও রয়েছেন পরিষদের কর্মী নাহিদ ইসলাম ও আমিনুল ইসলাম। অন্যদের নাম বলতে পারেননি তিনি। আহতরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন বলেও জানà