সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যে কারণে ধসে পড়লো কান্দিরপাড়ের রূপায়ন টাওয়ার!

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৮, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে শুক্রবার সন্ধ্যায় নির্মাণাধীন রূপায়ন দেলোয়ার টাওয়ার ভেঙে পড়েছে। এতে ১ জন নির্মাণ শ্রমিক নিহত হন, আহত হন অন্তত ১৩ জন শ্রমিক।

কেন এই ভবনটি ভেঙে পড়লো এ বিষয়ে জানতে নির্মাণ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও অপরিকল্পিতভাবে নির্মাণ কাজ করায় রূপায়ন টাওয়ারের নির্মাণাধীন ছাদের সামনের অংশটি ভেঙে পড়ে। এছাড়া মাটি থেকে ৩০ ফুট উপরে বাঁশও কাঠের সাহায্যে যে ঢালাইয়ের কাজ করা হয়, ফলে বাঁশ কাঠ হেলে পড়ে দুর্ঘটনাটি ঘটে।

শুক্রবার সকাল ৮টা থেকে দেলোয়ার রূপায়ন দেলোয়ার টাওয়ারের কাজ আরম্ভ হয়। কাজ চলার সময় সন্ধ্যা সোয়া ৫টায় তিনতলা ছাদের ঢালাই দেয়ার সময় বিকট শব্দে ভেঙে পড়ে। এ সময় ৯ জন আহত হয় এবং রেজা নামে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়। নিহত রেজা রংপুরের গঙ্গাছড়া উপজেলার মনভোলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণনাথ সাহা বলেন, ধসে পড়া দালানের মধ্যে থেকে স্থানীয়রা চারজনকে এবং আমরা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বাকি পাঁচজনকে উদ্ধার করি। পরে শুনতে পেয়েছি একজন মারা গেছে।

কুমিল্লার অ্যাডিশনাল এসপি (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন জানান, খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে আসে। উদ্ধার তৎপরতাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজের ক্যাজুয়েলিটি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. শফিউল ইমাম জানান, এ পর্যন্ত ১০ জনকে আনা হয়েছে। যার মধ্যে রংপুরের রফিকুল ইসলামের ছেলে আবদুল্লাহ, ভোলার জলিলের ছেলে মোশেদ, রংপুরের আনোয়ার হোসেনের ছেলে শফিকুর,আবদুল মান্নান, রংপুরের ইমরান, চাপাইনবাবগঞ্জের তালু মিয়া, রংপুরের আবদুল মান্নানের ছেলে শিমুল,রংপুরের বাবুলের ছেলে রানা ও রংপুরের আলামিন। তবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় ১৪ জনকে তারা পেয়েছে।