,

৯৯৯-এ কল দিয়ে যুবকের মরদেহ উদ্ধারের ১১ দিনের মধ্যে স্ত্রীসহ গ্রেফতার ৩

আজকের কুমিল্লা ডট কম :
January 8, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কলের সুত্র ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার ২৪ ডিসেম্বর উপজেলার আলকরা ইউনিয়নের আলকরা-কেন্দুয়া রাস্তার মাথায় রেললাইনের পাশ থেকে ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওইদিন রাতে নুরুজ্জামান হাওলাদার বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

এসআই নুরুজ্জামান হাওলাদার জানান, মরদেহ উদ্ধারের পরে মরদেহটি ময়নাতদন্ত করা হয়। উদ্ধারকৃত মরদেহের গলায় কালো দাগের চিহ্ন পাওয়া যায়। মামলাটি তদন্তের দায়িত্ব পায় একই থানার এসআই মনির হোসেন।

এসআই মনির হোসেন মঙ্গলবার সাংবাদিকদের জানান, মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর তথ্য-প্রযুক্তির মাধ্যমে অজ্ঞাতনামা নিহত যুবকের পরিচয় উদ্ধার করি। তার নাম শায়েস্তা খান, পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-মেহেদীনগর, থানা-জোরারগঞ্জ, চট্টগ্রাম।

পরবর্তীতে জানা যায়, নিহত যুবকের শ্বশুড় বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাকগ্রামে। সে ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে সুমি আক্তারকে (২৪) বিয়ে করে। মৃত্যুর আগের দিন শায়েস্তা খান শ্বশুড় বাড়িতে বেড়াতে আসে। কিন্তু তার স্ত্রী সুমি আক্তার গুনবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামের শহীদুল্লাহর বাড়িতে ভাড়া থাকতো। সুমি আক্তার বিভিন্ন ষ্টেজে নৃত্য শিল্পী হিসেবে পরিচিত।

তিনি আরও জানান, শায়েস্তা খানের মৃত্যুর আগের দিন স্ত্রী সুমির ভাড়া বাসায় উঠে। আশে-পাশের লোকজন ও বাড়ির মালিক জানিয়েছেন, ২৩ ডিসেম্à